নিউজ টুডের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হককে আহ্বায়ক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রশীদ লাবলুকে সদস্য সচিব করে ঐতিহ্যবাহী নড়াইল প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যন্য সদস্যরা হলেন ডেইলি ইনডিপেনডেন্টের মলয় কান্তি নন্দী, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, এনটিভির নড়াইল প্রতিনিধি মুনীর চৌধুরী, দৈনিক বাংলার কার্তিক দাস, আরটিভির মোস্তফা কামাল, নিউজ টুয়েন্টি ফোরের খায়রুল আরেফিন রানা, এটিএন বাংলা জহির ঠাকুর, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, দি নিউ এজের সুলতান মাহমুদ, দৈনিক আইন বার্তান রাজু আহমেদ রাজিব, এখন টিভি ও বনিক বার্তার ইমরান হোসেন। এর আগে শনিবার সন্ধ্যায় নড়াইল প্রেসক্লাবের সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী। বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম, বাংলা ভিশনের অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল কন্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, চ্যানেল টোয়েন্টিফোরের সাইফুল ইসলাম তুহিন, নিউজ টুয়েন্টি ফোরের খায়রুল আরেফিন রানা, একাত্তর টিভির অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমূখ। এ সময় প্রেসক্লাবের সাধারন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

