ঢাকাSunday , 12 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী ও এনামুল হক খোকনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন আজীবন সদস্য,দৈনিক ইত্তেফাকের উত্তরাঞ্চল ব্যুরো প্রধান,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সদস্য, দৈনিক প্রথম আলোর প্রাক্তন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মরহুম এনামুল হক খোকনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাদ এশা সিরাজগঞ্জ প্রেসক্লাবের অফিস কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রহমত আলী ও দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। এ সময় বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবু,সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক সভাপতি হেলাল আহমেদ,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার ফেরদৌস রবিন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরক গুণ,সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক,এটিএন বাংলা ও এটিএন নিউজের সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আইয়ুব আলী,দৈনিক প্রথম আলোর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন প্রমূখ। বক্তাগণ বলেন,ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাব হারিয়েছেন সাংবাদিক অঙ্গনের দুইজন কিংবদন্তি কলম যোদ্ধাকে। সিরাজগঞ্জ জেলায় প্রতিটি উপজেলায় গ্রামগঞ্জে তারা বিভিন্ন সংবাদ সংগ্রহ করে নিজেদের কে সু-পরিচিত ও দক্ষতা অর্জন করেছেন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা প্রাক্তন প্রবীণ সাংবাদিক মরহুম আমিনুল ইসলাম চৌধুরী ও মরহুম এনামুল হক খোকন বেঁচে থাকবেন আমাদের চির অন্তরে। তারা রেখে গেছেন এই সমাজের অসংখ্য ভালোবাসার মানুষ। তাদের লেখা ও কাজ ভবিষ্যতের জন্য আমাদের কে অনুপ্রেরণা ও শক্তি দিবে। অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু,সাহিত্য ও পাঠাগার সম্পাদক মোস্তাক আহমেদ নওশাদ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য আহসান হাবীব মুন্না,সময় টিভির স্টাফ রিপোর্টার রিংকু কুন্ড,আনন্দ টিভি সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সাধন দাস,দৈনিক মানব জমিনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সুজন সরকার,দৈনিক সকালের সময়ের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হুমায়ুন কবীর সুমন,দৈনিক চিত্র সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হোসেন আলী ছোট্র,দৈনিক আজকের দর্পণ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মো:ছাম্মি আহমেদ আজমীর,আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম রাকিব সহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও সিরাজগঞ্জে কর্মরত গণমাধ্যম কর্মীরা।