গতকাল সন্ধ্যায় খুলনা সাহিত্য একাডেমির বহুমাত্রিক সাপ্তাহিক সাহিত্য আসর ও আলোচনা সভা সংগঠনের নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি বেতার ব্যক্তিত্ব অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবৃত্তিকার ও কবি মল্লিক জাহিদুল ইসলামের অনবদ্য উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিলের প্রাণপুরুষ, কিংবদন্তি সাহিত্য সংগঠক খান আখতার হোসেন। অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন কবি ও সংগঠক জুবায়েদ হোসেন। অনুষ্ঠানে আলোচক ছিলেন আধুনিক কবি ও সংগঠক কে, এম সেলিম ও নতুন তারার প্রতিষ্ঠাতা মহাপরিচালক কবি ও সংগঠক সাইফুর মিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক নেতা ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু, কবি ও সংগঠক এ্যাডঃ জিনারুল ইসলাম, আবৃত্তিকার ও প্রশিক্ষক স্মৃতিরেখা বিশ্বাস, কবি ও ছড়াকার আসাদুজ্জামান রানা, কবি ও সংগঠক এজি রানা, আবৃত্তিকার ও কবি নাজমুস সাদাত, কবি ইব্রাহিম মনির, কবি ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, কণ্ঠশিল্পী মাসুদ মঈন, সাহিত্য কর্মী রফিকুল হাসান মুন্না, সাহিত্য কর্মী শামীম, সাহিত্য কর্মী খাদিজা মনি প্রমূখ। অনুষ্ঠানে পঠিত লেখার উপর আলোচনা করেন অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু ও আধুনিক কবি কে, এম সেলিম। অনুষ্ঠানে আগামী একুশে বইমেলা, খুলনা ২০২৫ সফল করা উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়।

