ঢাকাSaturday , 11 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি

Link Copied!

তারেক রহমানের নির্দেশে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে পিরোজপুর জেলা বিএনপি। জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের টাউন ক্লাব মাঠে এ শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় এক হাজার অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি তামান্না জামান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, সদর উপজেলা স্বেচ্ছাসেবক সদস্য সচিব মো: নাদিম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুরেও অসহায় শীতার্ত মানুষদের মাঝে আমরা কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজকে এক হাজার মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।