ঢাকাSaturday , 11 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সড়ক দূর্ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হত্যা মামলা দায়ের করার অভিযোগ

Link Copied!

নড়াইলে সড়ক দূর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য হত্যা মামলা দায়ের করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। ১১ জানুয়ারী (শনিবার) বেলা সাড়ে ১১টায় নড়াইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য হাসান মোল্যা লিখিত অভিযোগে বলেন, গত ৮ জানুয়ারী কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় রাস্তার পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে নিহত হয় রঘুনাথপুর গ্রামের মটরসাইকেল আরোহী নাসিম শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য ঘটনার ১৮ দিন পরে ৮ জনকে আসামি করে আদালতে মিথ্যা হত্যা মামলা দায়ের করেন নিহত নাসিম শেখের মা তানিয়া সুলতানা জোনাকি। নিহত নাসিম শেখের পরিবারের সদস্যরা তাদের ৬টি বাড়ি ঘর ভাংচুর করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ সময় ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্য হাসান সরদার, ধুলান শেখ, নজরুল সিকদার, আলীম শেখ, আজিজুল সিকদারও হাসান মোল্যা উপস্থিত ছিলেন।