দরিদ্র অসহায় শীতার্তদের কম্বল বিতরণের অংশ হিসেবে তৃতীয় দিনেও বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন গাইবান্ধা সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করেন। বুধবার (৮ জানুয়ারী) সকালে গাইবান্ধা সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, গরীব ও দুস্থ শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন গাইবান্ধা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মোঃ রোকনুজ্জামান জয়। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট রিজভী আহমেদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফারুক হোসেনসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং বেসামরিক কর্মকর্তারা।

