ঢাকাWednesday , 8 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে চোর ধরতে গিয়ে প্রাণ হারালেন প্রবাসী

Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশে সরিষা ক্ষেতের মধ্যে চোর সন্দেহে কতিপয় যুবককে ধরতে গিয়ে প্রাণ হারালেন প্রবাস ফেরত আজিমুদ্দিন সরকার (৫৫)। উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন সরকারের মেঝ ছেলে আজিমুদ্দিন। মোসলেম উদ্দিনের বড় ছেলে আরজু সরকার কিছুদিন আগে শ্যালো মেশিনে জড়িয়ে মারা যায়। শাহজাদপুর থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে গত মঙ্গলবার আনুমানিক রাত ৯টায় নিহত আজিমুদ্দিন ও তার ছোট ভাই মেজবাহকে নিয়ে পুঠিয়া বাজার থেকে বাড়ি ফিরে দেখতে পায় তাদের বাড়ির পাশেই সরিষা ক্ষেতে কতিপয় যুবক জটলা করছে। চোর সন্দেহে আজিমুদ্দিন ও মেজবাহ সরিষা ক্ষেতের দিকে এগিয়ে যাওয়া মাত্রই সেখানে দাঁড়িয়ে থাকা যুবকেরা অতর্কিতভাবে আজিমুদ্দিন ও মেজবাহের উপরে ঝাঁপিয়ে পড়ে ও কিল ঘুষি মারতে থাকে। এক পর্যায়ে আজিমুদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে ও ঘটনাস্থলেই তিনি মারা যান। মেজবাহর আর্তচিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে এলে ঘটনাস্থল থেকে যুবকেরা সটকে পড়ে। রাতেই খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ আজিমুদ্দিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত বুধবার আজিমুদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, পুঠিয়া ও পার্শ্ববর্তী ডায়া গ্রামের কিছু বখাটে যুবক সন্ধ্যা নামলেই পুঠিয়া কালভার্টের উপর আড্ডা জমায়। পাশেই সরিষা ক্ষেতের মধ্যে গাঁজা ও বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে। প্রায়ই এখানে জুয়া খেলতে দেখা যায়। প্রভাবশালী ঘরের বখাটে ছেলেরা এতে অংশ নেয়। এদিকে শাহজাদপুর থানা ওসি আছলাম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, পুঠিয়া কালভার্টের উপর যুবকদের ফেলে রাখা একটি মোটর সাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আজিমুদ্দিনের লাশ ময়না তদন্তের জন্য গত বুধবার সকালে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারন জানা যাবে। নিহতের পরিবার থেকে জানানো হয়েছে তারা মামলার প্রস্তুতি নিচ্ছে।