ঢাকাWednesday , 8 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ

Link Copied!

পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন। এ বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করছে সেনাবাহিনী। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। এ বিষয়ে মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ও বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। এছাড়া লেবুখালী ক্যান্টনমেন্টের আওতায় বরগুনা, ঝালকাঠী, পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ হয়েছে।