ঢাকাWednesday , 8 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিআইডব্লিউটিএর ইজারাদারের প্রাণনাশের প্রতিবাদে মানববন্ধন

খুলনা ব্যুরো
January 8, 2025 10:44 pm
Link Copied!

বিআইডব্লিউটিএ কর্তৃক নির্ধারিত ইজারাদার আলি আকবর শেখকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে নগরীর শিববাড়ি মোড়ে গতকাল বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করেন বক্তারা। তারা বলেন, গত বুধবার দুপুরে চিহ্নিত সন্ত্রাসী মিন্টু মোল্লা ও শিমুলসহ তাদের দলবল নিয়ে আলি আকবর শেখকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয় এবং তার ব্যবহৃত গাড়ি ভাঙচুর, ৫ লক্ষ ৬০ হাজার টাকা, স্বর্ণের চেইনসহ দামি ঘড়ি তারা লুটপাট করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন পরে উন্নত চিকিৎসার জন্য আলি আকবর শেখকে বেসরকারি একটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় ভর্তি করা হয়। বিআইডব্লিউটিএ নিয়ন্ত্রাধীন রেলিগেট নগরঘাট টোলঘাট খুলনা আওতাধীন কর্তৃপক্ষের টেন্ডারের মাধ্যমে ঘাটটির ইজারা পান শেখ আকবর আলী। মানববন্ধনে বক্তারা আরো বলেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিভাবে সন্ত্রাসীরা নৃশংসভাবে হামলা চালায়। শহীদদের রক্তকে বিনষ্ট করার জন্য আওয়মী দোসরা অপতৎপরতা চালাচ্ছে। এ ধরনের ন্যাক্কারজনক হামলার অপতৎপরতা ছাত্র-সমাজ রুখে দিবে। সন্ত্রাসীদের কোন দল হয় না, কোন ধর্মের হয় না, সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা।