খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খানজাহান আলী থানা পুলিশ গত ৭ জানুয়ারি সন্ধায় পথের বাজার পুলিশ চেকপোস্টের সামনে খুলনা-যশোর মহাসড়ক থেকে নাজমুল মিস্ত্রীকে ৫৫ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের সনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

