ঢাকাWednesday , 8 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

শিশু সুরক্ষায় ইতিবাচক অভিভাবকত্ব ও জীবনরক্ষাকারী আচরণ সংক্রান্ত দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৮ জানুয়ারি) সকালে কালিয়া উপজেলা পরিষদের হল রুমে দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান। কর্মশালয় শুভেচ্ছা বাক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশন কালিয়ার ফিল্ড সুপার ভাইজার মোঃ শহীদুল্লাহ। ইসলামী সংগীত পরিবেশন করেন মীকাঈল উকিল। রিসোর্স পার্সন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ ওয়াকিউজ্জামান, জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মহিউদ্দিন, সাংবাদিক জিয়াউর রহমান জামি। এ সময় নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি সুলতান মাহমুদ, সাংবাদিক আল আমিনসহ ফাউন্ডেশনের বিভিন্ন কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ ৩৫ জন প্রশিক্ষণার্থীরা অংশ গ্রহণ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন কালিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা ওহিদ সরদার। উল্লেখ্য,শিশু সুরক্ষায় ইতিবাচক অভিভাবকত্ব ও জীবনরক্ষাকারী আচরণ সংক্রান্ত প্রকল্পটি ইউনিসেফের সহায়তায় ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়ন করছে। প্রকল্পটির মাধ্যমে শিশু সুরক্ষা, শিশু নির্যাতন,বাল্য বিয়ের কুফল, যৌতুক নিধোনসহ বিভিন্ন বিষয় নিয়ে কার্যক্রম চলমান রয়েছে।