বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু’র সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ শহর বিএনপির পক্ষ থেকে ১৫ টি ওয়ার্ডের ১০০০ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি ) সকাল ৯ টা ই.বি রোডস্থ পৌর ভাসানী মিলায়তন সবুজ চত্বরে শহর বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, বিএনপির কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। প্রধান অতিথি সাইদুর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশে ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক সফল মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সার্বিক সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। বিএনপির মূল শক্তি হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। বিএনপির নেতাকর্মীরা সুখে দুখে সব সময় অসহায়দের পাশে থাকবে। শহর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই আজকে তারা অসহায় ১০০০ হাজার কম্বল বিতরণ করলো। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী জায়েদ আলম,শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ মো: রেজাউল জোয়ারদার, সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন মিঠুন প্রমূখ। এছাড়াও জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

