ঢাকাTuesday , 7 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় “কাচ্চি ডাইন” রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা

Link Copied!

সাতক্ষীরায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বেলা ১২টার সময় শহরের নিউমার্কেট সংলগ্ন কাচ্চি ডাইনে অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কর্মকর্তা মেহেদী হাসান তানভীর অভিযান পরিচালনা করেন। এ সময় কাচ্চি ডাইনের রান্না ঘরের স্যাঁতস্যাঁতে পরিবেশ, এপ্রোন পরিধান না করে খাবার পরিবেশন ও খাবারে চুল থাকার অভিযোগ ও প্রতিষ্ঠানের কর্মচারীদের মুখে মাস্ক না থাকায় কাচ্চি ডাইন রেস্টুরেন্টের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে, খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন একাধিক ভোক্তা।