রংপুরের পীরগাছায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক আয়োজিত ইউনিয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন সকাল ১১টায় পীরগাছা উপজেলার ১নং কল্যাণী ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফারুকুজ্জামানের সভাপতিত্বে ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২), প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সভায় উপস্থিত ছিলেন পীরগাছা উপজেলা ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার ফারজানা ইয়াসমিন, কাউনিয়া উপজেলার প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন, কল্যাণী ইউনিয়ন পরিষদের সচিব, কল্যাণী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউ পি সদস্য- সদস্যা গণ ও গ্রাম পুলিশসহ সকল উদ্যোক্তা সেখানে উপস্থিত ছিলেন। ব্রাক মাইগ্রেশনের পক্ষ থেকে পীরগাছা উপজেলার ৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে এবং ১নং কল্যাণী ইউনিয়নের একজনকে পুনর্বাসনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। পীরগাছা ইউনিয়ন ২নং ওয়ার্ড চন্ডিপুর এলাকার মালেকা বেগম বলেন, আমি বিদেশ থেকে শুন্য হাতে এসে ব্রাক মাইগ্রেশনের সহায়তা নিয়ে ভালো আছি। এছাড়া পীরগাছা প্রবাসবন্ধু ফোরামের সভাপতি ও ৮নং ওয়ার্ড এর ইউ পি সদস্য জাহেদুল ইসলাম জাহিদ বলেন, আমার মাধ্যমেও একজনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। এ ছাড়াও ৮নং কৈকুড়ী ইউনিয়নে একজন ও ৯নং কান্দি ইউনিয়নে একজনকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সকল ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কাজ অভ্যাহত রয়েছে বলে জানা যায়।

