যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের জিয়াডাঙ্গা নিবাসী বৃক্ষ প্রেমিক পল্লী কবি সাদিক আসগর (৯০) ৬ জানুয়ারি রাত আনুমানিক পৌনে ৯টায় নিজ বাড়িতেই ইন্তেকাল করেছেন। তার নামাজের জানাজা মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বাড়ি সংলগ্ন মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য তিনি অসংখ্য গ্রন্থের প্রণেতা, যশোরের ৮ উপজেলায় নিজের গরজে ও খরচে বট বকুল সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে খ্যাতি অর্জন করেছেন।

