ঢাকাTuesday , 7 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Link Copied!

নীলফামারীতে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় ২১০জন শীতার্ত দুঃস্থ ও গরীব ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে উপকারভোগীদের কাভারসহ একটি করে লেপ বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম ও সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান এতে উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, অনগ্রসর, প্রতিবন্ধি, প্রবীণ ব্যক্তিদের মাঝে এসব লেপ বিতরণ করা হয়।