ঢাকাSunday , 5 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাহজাদপুরে সিএসএফ গ্লোবালের সেন্টার পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী

Link Copied!

শনিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কের পাশে নুকালি গ্রামে সি এস এফ গ্লোবালে সেন্টার পরিদর্শন করেন ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসী। এ সময় সি এস এফ গ্লোবাল সেন্টারে উপস্থিত প্রায় ২০০ জন প্রতিবন্ধীর খোঁজ খবর নেন এই রাষ্ট্রদূত। ইরানের রাষ্ট্রদূত মনছুর চাভসীর সহধর্মিণীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী, সি এস এফ গ্লোবাল সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার আল মামুন, শাহজাদপুর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপি’র সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলীসহ বিএনপি, যুবদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, সিএসএফ গ্লোবাল সেন্টার শাহজদপুর শাখায় মোট ২ হাজার জন প্রতিবন্ধীকে চিকিৎসা ও কারিগরি শিক্ষার মাধ্যমে কাজের উপযোগী করে গড়ে তোলা হয় এবং পারদর্শিতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করে দেয়া হয়।