ঢাকাSunday , 5 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে ছাত্রলীগ নেতার হাতে ট্রফি দিয়ে সমালোচনার মুখে ইউএনও

Link Copied!

যশোরের কেশবপুরে নিষিদ্ধঘোষিত’ ছাত্রলীগ নেতার হাতে ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি তুলে দিয়ে সমালোচনার ঝড়ের কবলে পড়লেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন। জানা গেছে, স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্টের বিজয়ী হিসেবে ইউএনও মোঃ জাকির হোসেনের হাত থেকে ট্রফিটি গ্রহণ করেন কেশবপুর উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক আজহারুল ইসলাম মানিক। ট্রফি বিতরণের এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেছেন তিনি ওই যুবককে (নেতা) চেনেন না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, মধুসূদন সমাজকল্যাণ সংঘ নামে একটি সংস্থা গত বছরের ১৮ ডিসেম্বর আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে। সেই খেলার ফাইনাল অনুুষ্ঠিত হয় সাগরদাঁড়ি হাইস্কুল মাঠে। আয়োজক মধুসূদন সমাজকল্যাণ সংঘের সভাপতি সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দলের উপজেলা কমিটির সদস্য সুভাষ দেবনাথ। আর সাধারণ সম্পাদক একই দলের স্থানীয় নেতা শাহাজান আলী। সংস্থাটি মূলত আওয়ামী লীগ নেতাকর্মী ও ওই ঘরানার লোকদের দ্বারা পরিচালিত। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় শুক্রবার (৩ জানুয়ারি)। এতে প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। তিনি নিজ হাতে চ্যাম্পিয়ন চিংড়া বাজার স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আজহারুল ইসলাম মানিকের হাতে ট্রফি তুলে দেন। আজহারুল ইসলাম মানিক কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক, যে সংগঠনটিকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করেছে সরকার। কেশবপুর উপজেলা নির্বাহী ইউএনও প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, আমি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছি। ছাত্রলীগ নেতা মানিককে আমি চিনি না। চিনলে এটা হতো না। একই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মধুসূদন সমাজকল্যাণ সংঘের সভাপতি ও আওয়ামী লীগ নেতা সুভাষ দেবনাথ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোড়ল। সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান সাংবাদিকদের বলেন, এবছর আমি মধুমেলার মাঠ ইজারা নিয়েছি। তাই উপজেলা নির্বাহী অফিসার ওই অনুষ্ঠানে এসেছেন খবর পেয়ে আমি ওখানে যাই। শনিবার রাতে এই বিষয়ে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আয়োজকরা পুরস্কার বিতরণের জন্য ইউএনওকে নিয়ে গিয়েছিলেন। সেখানে বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের সময়ও কেউ ইউএনওকে বিষয়টি জানাননি। তারা আরেকটু সতর্ক হতে পারতেন। জেলা প্রশাসক বলেন, এ বিষয়ে সতর্ক হওয়ার জন্য ইউএনওসহ অন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।