ঢাকাWednesday , 1 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Link Copied!

মোংলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মোংলা ছাত্রদল। ১৯৭৯ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্র সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে এ সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায়। গত জুলাই-আগস্ট বিপ্লবে বড় ভূমিকা পালন করে সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষ্যে মোংলা ছাত্রদলের উদ্যোগে মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব মোংলা সরকারি কলেজ ছাত্রদল মোঃ সজিব মিয়া শান্ত, মোংলা পৌর যুগ্ম আহ্বায়ক নাজমুস সাকিব, যুগ্ম আহ্বায়ক মোংলা সরকারি কলেজ ছাত্রদল মোঃ শাকিল হাওলাদার সহ ছাত্রদলের নেতাকর্মীরা এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি ব্লাড ডোনেশনের ও ব্লাক টেস্ট আয়োজন করে মোংলা পৌর ছাত্রদল। এ সময় উপস্থিত ছিলেন মোংলা পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান মানিক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু ভুঁইয়া, সাবেক কাউন্সিলর আলাউদ্দিনসহ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।