রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল মনিরাম এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার পক্ষে ২৭৫ জন দরিদ্র অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামাতের নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হালিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শোয়াইবুর রহমান, জামাতের উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক, বড়বিল ইউনিয়ন আমীর সোহাগ রহমানসহ দলীয় অন্যান্য নেতৃবৃন্দ।

