ঢাকাWednesday , 1 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে বই বিতরণ উৎসব

Link Copied!

নীলফামারীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই বিতরণের উৎসব শুরু হয়েছে। বুধবার সকালে সদরের জানকীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জিয়াউর রহমানসহ সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়। নতুন বছরে নতুন শিক্ষাক্রমে পরিবর্তিত বই পেয়ে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। এদিকে নীলফামারী (কিশোরগজ্ঞ) প্রতিনিধি জানান, কিশোরগজ্ঞ উপজেলার গ্রানাডা গার্লস একাডেমীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাওনুল হক শাওন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোকসানা সাথী।