স্বাস্থ্য প্রশাসনের সাথে নব নির্বাচিত কুড়িগ্রাম জেলা বিডিএমএ সভাপতি ডাঃ বেলাল হোসেনের নেতৃত্বে কমিটির নেতৃবৃন্দ পহেলা জানুয়ারি বুধবার মত বিনিময় করেছে। নব-নির্বাচিত কুড়িগ্রাম জেলা বিডিএমএ কমিটির নেতৃবৃন্দ পহেলা জানুয়ারি বুধবার সকালে কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ মনজুর এ মোর্শেদ এবং কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোদাব্বের হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় কমিটির নেতৃবৃন্দ ডিপ্লোমা চিকিৎসকগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। স্বাস্থ্য প্রশাসনের আন্তরিকতা হৃদয় স্পর্শী ও মনে রাখার মত বলে মনে করছে কমিটির নেতৃবৃন্দ। বিডিএমএ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ বেলাল হোসেন বলেন, আল্লাহ পাক সকলকে বরকতপূর্ণ নির্বিঘ্ন, নিরাপদ জীবনযাপন করার তৌফিক দান করুন।

