ঢাকাWednesday , 1 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

Link Copied!

জয়পুরহাটের ক্ষেতলাল বড়াইল ইউনিয়ন লালাঘর হারে জিয়া দাখিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও গতিশীল করতে লালাঘরে জিয়া দাখিল মাদ্রাসায় একে জানুয়ারি বেলা ১২টার সময় মাদ্রাসা মিলনায়তনে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্ষেতলালের সূর্য সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সমাজ সেবক ও উত্তরাঞ্চলের জাতীয়তাবাদী ফোরামের আব্বাস আলী জয়পুরহাট-২ কালাই ক্ষেতলাল আক্কেলপুরের এমপি পদপ্রার্থী৷ এ সময় তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন সম্পর্কে নানা উদাহরণ তুলে ধরে বর্তমানে প্রতিষ্ঠানের ভালো ফলাফল করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য মোজাহার আলী উপস্থিত ছিলেন মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকরুজ্জামান রুমি, সাংবাদিক আব্দুর রাজ্জাক ও সানাউল, আবু মুছা, আহাদুল ইসমাম, আলমামুন, আমিনুল ইসলাম প্রমূখ।