ঢাকাWednesday , 1 January 2025
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় জায়ামাত নেতার মৃত্যু

Link Copied!

জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতা দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকাল ৮ টায় জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেলোয়ার হোসেন সদর উপজেলার চৌমুহুনী দণ্ডপানি গ্রামের মাফেজ উদ্দিনের ছেলে। দেলোয়ার হোসেন জয়পুরহাট সদর উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয় বাসিন্দা আসাদুল ইসলাম বলেন, দেলোয়ার হোসেন বাড়ি থেকে জয়পুরহাট শহরে যাওয়ার পথে আমাদের গুয়াবাড়ি ঘাট এলাকায় পৌছালে পথিমধ্যে বিপরীত দিক থেকে আরেকটি মোটরসাইকেল এসে তার মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। জামায়াত নেতার মৃত্যুতে তাৎক্ষণিক শোক জানিয়েছেন জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ ও সেক্রেটারি জেনারেল গোলাম কিবরিয়া মন্ডল।