ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা

Link Copied!

নড়াইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে নড়াইল প্রেসক্লাবের আয়োজনে নড়াইল প্রেসক্লাব অডিটোরিয়ামে নতুন সদস্যদের বরণ ও প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মাননা দেওয়া হয় নড়াইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. আলমগীর সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নড়াইল প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার, কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাঃ মো: আব্দুর রশিদ, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, নড়াইল প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রহমান প্রমুখ। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি মাওঃ ওবায়দুল্লাহ কায়সার, নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনসহ নড়াইল প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।