ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সরিষাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের সম্মাননা ক্রেস্ট প্রদান

Link Copied!

জামালপুরের সরিষাবাড়ীতে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহমুদ এর সভাপতিত্বে ও অফিস সহকারী মাহফুজুর রহমান রুমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য চান মিয়া চানু, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম স্বপন, সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম তারা, রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের পক্ষে ফ্লোরা নাছরিন প্রীতি প্রমূখ। পরে রিয়াজ উদ্দিন মোল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানরা স্বারক হিসেবে ক্রেস্ট তুলে দেয়া হয়।