ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাজিরপুরে শীতার্থদের মানুষের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

Link Copied!

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শীতার্থদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন বিএনপি এর আয়োজনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান চাঁন, নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াহিয়া খান, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি। আমরা সাধারণ জনগণের ন্যায্য অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। অসহায় শীতর্থ মানুষের মাঝে পিরোজপুর ও নাজিরপুরে ৫ হাজার কম্বল বিতরণ করা হবে। যার প্রাথমিক পর্যায়ে নাজিরপুরে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হলো।