ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান, সিসিটিভি ফুটেজে চাঞ্চল্যকর দৃশ্য

Link Copied!

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে শহরের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’ লিখনের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী দল বিএনপি’র নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে মোংলা, প্রধান প্রধান সড়কে ঘুরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে। গত (৫ আগষ্ট) ছাত্র জনতার বৈসম্য বিরোধী আন্দোলনের মুখে টিকতে না পেরে দেশ ছেড়ে পালিয়ে যায় শেখ হাসিনা। একই সাথে ছাত্রলীগসহ আ’লীগের নেতাকর্মীরাও আত্নগোপন করে৷ সম্প্রতি বেশ কয়েকজন নেতাকর্মীদের মোংলা শহরে ঘোরাফেরা করতে দেখা গেছে। হঠাৎ করে সোমবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে মোংলা পৌর মার্কেটের দেয়ালসহ শহরের বিভিন্ন দেয়ালে ‘জয় বাংলা’ লেখা হয়েছে। রাতের আধারে শহরের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরায় দেখা যায় এই স্লোগানটি দ্রুত লিখে চলে যায়। এরপর বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়লে শহর ঝুড়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা মিস্র প্রতিক্রিয়া বিএনপি নেতাকর্মীদের মাঝে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ‘জয় বাংলা’ লিখাটি স্প্রে প্রিন্ট ব্যবহার করে মুছে দেওয়া হয়। ‘জয় বাংলা’ লেখার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপি’র নেতাকর্মীরা। পাশাপাশি জয় বাংলা যারা কায়েম করার চেষ্টা করছে তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর কখনোই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর বাংলাদেশকে গুজবে পরিণত করেছে। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্র তৈরির চেষ্টা করছে। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন করতে দেয়া হবে না। এ সময় বক্তব্য আরো বলেন , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরউদ্দিন টুটুলসহ জাতীয়তাবাদী দলের অঙ্গসঙ্গগঠনের নেতাকর্মীরা। বক্তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রীগের এমন কর্যকান্ডের প্রতিবাদ জানিয়ে প্রশাসনের মাধ্যমে খুজে বের করে তাদের দ্রুত গ্রেফতারের দাবিতে জানায়।