ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের কালকিনিতে অভিযানে অবৈধ ড্রেজারের পাইপ বিনষ্ট

Link Copied!

কালকিনি উপজেলা জুড়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নির্দেশনায় কালকিনি উপজেলার ফাসিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম। এ সময় ঐ এলাকায় পালরদী নদীতে অবস্থিত একটি আত্মঘাতী ড্রেজারের সাথে সংযুক্ত প্রায় ১৫ টি পাইপ বিনষ্ট করা হয়। তবে ঘটনাস্থলে ড্রেজারের মালিকপক্ষ কাউকে পাওয়া যায়নি। অভিযানকালে কালকিনি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। কালকিনি উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম বলেন, নদী ভাঙন রোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উপজেলা জুড়ে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।জনকল্যাণে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।