ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইন্দুরকানীতে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার কম্বল বিতরণ

Link Copied!

পিরোজপুরের ইন্দুরকানীতে দরিদ্র শীতর্তাদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংগঠন রূপসী বাংলা উন্নয়ন সংস্থা। মঙ্গলবার বিকালে সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে ইন্দুরকানী সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসান বিন মুহাম্মাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার, ইন্দুরকানী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) হেলাল হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশের আমির আলী হোসেন, বিএনপি’র সদস্য সচিব আলমগীর কবির মান্নু, নির্বাহী পরিচালক আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন, দুপ্রক সভাপতি হেলাল উদ্দিন গাজী, আমার দেশ প্রতিনিধি শাহিদুল ইসলাম, আমার সংবাদের প্রতিনিধি শামীম রেজা, কর্মসূচী সমন্বয়কারী আলতাফ হোসেন প্রমূখ। এ সময় শীতার্তদের মাঝে ১৫০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রূপসী বাংলা উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত গৃহায়ন তহবিল কর্মসূচীর অনুকূলে ৫ জন গৃহহীনদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে গৃহঋণের চেক বিতরণ করেন।