ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুর পার্কের মোড়ে পিস্তলসহ তরুণ তরুণী আটক

রংপুর ব্যুরো
December 31, 2024 8:37 pm
Link Copied!

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড় হতে পিস্তলসহ ২ তরুণ ও ২ তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ তদের একটি প্রাইভেট কার সহ আটক করে পরে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, ২ তরুণীর এক জনের নাম তাসনিম স্বর্গ তার বাসা ধাপ কটকিপাড়া ও আর একজন লালমনিরহাট হাতীবান্ধা থানার সাদিয়া তার বর্তমান ঠিকানা রংপুর কলেজপাড়া। তরুণদ্বয় হারুন উর রশিদ মেহেদি পিতাঃ আতাউর রহমান ঠিকানা সুন্দরগঞ্জ গাইবান্ধা ও একই এলাকার কাওসার আহমেদ পিতা সোলায়মান আলী। তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্‌ আলম সরকার জানান, পিস্তলটি আসল না নকল তা আমরা খতিয়ে দেখছি তার সাথে এই তরুণদ্বয় অন্যকোন অপরাধের সাথে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।