ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে উদ্ধার হওয়া ৪ টি শকুনকে পাঠানো হলো দিনাজপুরে

Link Copied!

নীলফামারীর ৪টি স্থান থেকে উদ্ধার হওয়া ৪টি হিমালায়ন জাতের শকুনকে দিনাজপুর বন বিভাগের নিবির পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে (৩১ ডিসেম্বর) সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী থেকে এই শকুনগুলো পাঠানো হয়। সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারী সুত্র জানায়, গত ২৭ ডিসেম্বর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ও খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি এলাকা এবং ২৮ ডিসেম্বর জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই মাঝাপাড়া ও পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী কোরানী পাড়া এলাকা থেকে উড়তে অক্ষম অবস্থায় হিমালায়ন জাতের চারটি শকুন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব শকুনকে সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারীতে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে দিনাজপুর বন বিভাগের শিংরা শকুন রেসকিউ সেন্টারের নিবির পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, উড়তে অক্ষম এসব শকুন দেখে স্থানীয়রা আমাদেরকে খবর দেয়। খবরের ভিত্তিতে ওই এলাকাগুলো থেকে শকুনগুলো উদ্ধার করে নিয়ে আসা হয়।