চাঁদপুর শহরে পুলিশের দায়ের করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ ৫৬ নেতাকর্মী। ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোরশেদুল আলমের আদালতে আসামী পক্ষের আইনজীবীরা এ মামলা থেকে অবহ্যতি চাইলে আদালত মঞ্জুর করেন। আদালতে জানা যায় চাঁদুর মডেল থানার জি আর ৮৪৪/২২ মামলায় এসআই রাশেদুজ্জামান বাদী হয়ে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড: সলিমুল্লাহ সেলিমসহ যুবদল ও ছাত্রদলসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকতা নজরুল ইসলাম আসামিদের বিরুদ্ধে চলতি বছরের ৩১ মার্চ আসামীদের রিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার বাদী ফ্যাসিবাদী নেতাকর্মীদের নির্দেশেই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেন। নেতাকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামেন সভাপতি অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদৌস শাহীন, পিপি কুহিনুর রশিদসহ সরকারি আইন কর্মকর্তাসহ সিনিয়র আইনজীবীগণ।

