ঢাকাTuesday , 31 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে সর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

Link Copied!

মুন্সীগঞ্জের খানকা দালালপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের খানকা দালালপাড়া রফিকের বাড়ী সংলগ্ন ইবাদত ইয়াং স্টার দল বনাম মেহেদী ইয়াং স্টার দল এ আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয় ইবাদত ইয়াং স্টার দল। সর্টপিচ ক্রিকেট ৬ ওভারে শুরু হয়। চ্যাম্পিয়নের খাসি পুরষ্কার ও রানার্সআপের জন্য স্মার্ট ফোন। বায়তুল আমিন জামে মসজিদের সভাপতি আক্তার হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন সাবেক মেম্বার নুরুল হক দালাল, ব্যবসায়ী হাজী মনির শেখ, সমাজসেবক হাজী ইদ্রিস ভান্ডারী, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন, সমাজসেবক আজগর আলী তালুকদার, রামপাল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার আক্তার হোসেন, বায়তুল আমিন জামে মসজিদ সাধারণ সম্পাদক মামুন মন্ডল, রামপাল এন.বি.এম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম রফিক। আরও উপস্থিত ছিলেন, রামপাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর মাদবর, ইঞ্জিনিয়ার রিফাতসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্যে তিনি বলেন, “দেশকে মাদকমুক্ত ও সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সকলকে খেলাধুলায় আরো বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানান উপস্থিত থাকা অতিথিরা।