ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন

রংপুর ব্যুরো
December 26, 2024 9:31 pm
Link Copied!

রংপুরের গঙ্গাচড়ায় মর্ণেয়া ইউনিয়ন বিএনপির কমিটিতে গত ১৭ বছরের সুবিধাভোগী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসোররা অনুপ্রবেশ করতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ উঠেছে। এসব সুবিধাবাদীদের ষড়যন্ত্র রুখতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। গত বুধবার উপজেলার মর্ণেয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মর্ণেয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মীর কাশেম মিঠু লিখিত বক্তব্যে বলেন, বিগত এক এগারোর পর থেকে অদ্যাবধি বিএনপির কোন ধরনের কর্মসূচিতে তাদের অংশগ্রহণ ছিল না। গত ৫ আগষ্টের পর আবারও ওই সুবিধাভোগীরা বিএনপির সুবিধা পেতে বিএনপির দূর্দিনে শত নির্যাতন ভোগকারী, কারাবরণকারী নেতাকর্মীদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার অপকৌশল অবলম্বন করছে। যাহা দলের সুনাম ক্ষুন্নসহ ত্যাগী নেতাকর্মীদের মনোবলকে ভেঙ্গে দিচ্ছে। তাদের চরিত্র ও কর্মকাণ্ড মর্ণেয়া ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতাকর্মীরা অবগত থাকায় তারা দলে ঢুকতে পারেনি। তিনি আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনানুযায়ী ফ্যাসিস্টের দোষরদের দলে ঠাঁই না দিতে মর্ণেয়া ইউনিয়ন বিএনপি এমন সিদ্ধান্ত নিয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে মানববন্ধনসহ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। সেই মানববন্ধনে তারা মর্ণেয়া ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি তোজাম্মেল হককে মর্ণেয়া ইউনিয়নের সাবেক সভাপতি দাবি করে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বর্তমানে তোজাম্মেল হক শারীরিক অসুস্থ্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং দীর্ঘদিন থেকে তিনি দলে নিষ্ক্রিয়। তাদের এ ধরনের ষড়যন্ত্র রুখতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল মাবুদ, যুগ্ন আহ্বায়ক আমিরুল ইসলাম, যাদু মিয়া, রফিকুল ইসলাম, সাখাওয়াত হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।