ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনার কাস্টম ঘাটে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

খুলনা ব্যুরো
December 26, 2024 9:27 pm
Link Copied!

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার সময় খুলনা থানাধীন ১নং কাস্টম ঘাটের মোড়ে মনির শরবত ষ্টোরের সামনে সৈকত নামে একজনকে গুলি করে আহত করা হয়েছে। আহত সৈকতের পিতার নাম আব্দুল জুদ্দার। মুন্সিপাড়া ৩নং গলি আফসার চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া মিরাজ ও ইলিয়াস দুইটি মোটরসাইকেলে এসে শৈকতের উপর ২ রাউন্ড গুলি চালালে একটি গুলি শৈকতের ডান পায়ের রানে লেগে আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে খুলনা মেডিকেলে চিকিৎসার জন্য নিয়ে যায়। উল্লেখ্য, ১ নং কাস্টম ঘাটের লিটন সিকদার বাবু দীর্ঘ দিন জেলা পরিষদ হতে ইজারার পরিচালনা করে আসছেন। সূত্র জানায়, সন্ত্রাসী মিরাজ ঘাট ছেড়ে দেয়ার জন্য সৈকতকে প্রায়ই হুমকি ধমকি দিয়ে আসছিল।