ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বিএনপির উদ্যোগে বউ-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত

Link Copied!

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বৌমা-শাশুড়িদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশে অনুষ্ঠিত হয়। যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সহধর্মিনী রেহানা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী। এছাড়া বক্তব্য রাখেন থানা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নূরী, রুবিয়া খাতুন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রভাষক আবু হাসান প্রমূখসহ আরো অনেকে। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে ইউনিয়নের সেরা ১০১ বৌমা-শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শাড়ী উপহার দেওয়া হয়।