পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় মাদ্রাসা হলরুমে মাদ্রাসার পরীক্ষা নিয়ন্ত্রক সাবিনা ইয়াসমিন কলি এ ফল প্রকাশ করেন। অত্র প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ সিদ্দিকুর রহমানের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় ফল প্রকাশ অনুষ্ঠানে অধ্যক্ষ মুহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সম্মাননা ক্যাপ ও প্রোগ্রেস রিপোর্ট প্রদানকরেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহীল মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থী ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চর্চার প্রতি বিশেষ গুরত্বারোপ করেন। এ সময়ে শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের জন্য সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য অত্র মাদ্রাসাটি পিরোজপুর সদর উপজেলার একাধিকবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জনকারী অন্যতম প্রতিষ্ঠান।

