ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

Link Copied!

জয়পুরহাটের পাঁচবিবিতে জনপ্রশাসন সংষ্কার কমিশন কর্তৃক শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপ সচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আয়োজনে হিলি-পাঁচবিবি-জয়পুরহাট সড়কের পাঁচমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন (৩৩তম বিসিএস), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জন) ডাঃ হাবিবুল হাসান (৩৪তম বিসিএস), ভেটেরিনারী সার্জন ডাঃ ফয়সাল রাব্বী (৪০তম বিসিএস), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস (৪১ তম বিসিএস) ও জহির রায়হান প্রমূখ।