ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর ঘুমের মধ্যে মৃত্যু

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর ঘুমন্তাবস্থায় কাজল রানী বিশ্বাস নামের এক নারী মৃত্যুবরণ করেছেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু ঘটে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বাগেরহাটের কচুয়া উপজেলার খলিশাখালি গ্রামের হরষিত বিশ্বাসের স্ত্রী কাজল রানী বিশ্বাস গত ১৭ ডিসেম্বর জ্বরে আক্রান্ত হয়। পরে চিকিৎসকের মাধ্যমে জানতে পারে তিনি জেঙ্গুতে আক্রান্ত। কাজল রানীর ছেলে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত থাকায় তাকে গত ২৩ ডিসেম্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ছেলে পল্লব বিশ্বাস জানায়, তার মায়ের গত একদিন আগে ডেঙ্গু নেগেটিভ আসলেও তিনি কাশির সমস্যায় ভুগছিলেন। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তার মা ঘুমিয়ে পড়লে বাবা হাসপাতালের বাইরে ব্যক্তিগত কাজে বের হন। পরে পল্লব বিশ্বাস হাসপাতালের বেডে এসে ঘুমন্তাবস্থায় মাকে ডাকাডাকি করলে তিনি সাড়া না দেওয়ায় ডাক্তার ডাকেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এ ব্যাপারে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, পরীক্ষা নীরিক্ষার টেষ্টে কাজল রানীর প্লাটিলেট ১ লক্ষ ৩২ হাজার ছিলো এবং অন্যান্য উপসর্গও ভালো ছিলো। তিনি ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন। ধারনা করা হচ্ছে তিনি হার্টএটাক করেছেন।