ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ভারতীয় বন্ডের ৭৫ কার্টুন সুতা আটক

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচির সুবর্নসাড়ায় ক্যাভার্ডভ্যান ভর্তি ভারতীয় সুতা উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১০ পাউন্ডের ৭৫ কাটুন ভারতীয় বন্ডের সুতা আটক করা হয়। বেলকুচি থানার ওসি জাকরিয়া হোসেন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গার্মেন্টের শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আনা বিভিন্ন ব্যান্ডের সুতা গার্মেন্টে ব্যবহার না করে গোপনে চোরা চালানোর মাধ্যমে সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন তাঁত শিল্পে বাজারজাত করে বিপুল মুনাফা আয় ও লক্ষ কোটি টাকা কর ফাঁকি দিয়ে আসছিল চক্র গুলো। বিভিন্ন সময় নানা কৌশল পরিবর্তন করে বেলকুচির কুচক্রি সুতা ব্যবসায়ীরা এ ব্যবসা চালিয়েই যাচ্ছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পাশের রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় সুতা ভর্তি একটি ক্যাভার্ড ভ্যানে তাঁত শিল্প সমৃদ্ধ তামাই যাচ্ছিল। স্খানীয়রা লড়ি আটক করে। এসময় গনমাধ্যমকর্মীদের দেখে চোরাচালানকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ রাত ৯ টার দিকে সুতা গুলো সহ কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে পুলিশ। এরপর গাড়ি থেকে ভারতীয় এসটি গোল্ড ব্র্যান্ডের ১১০ পাউন্ডের ৭৫ কাটুন সুতা উদ্ধার করা হয়। বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন আরও জানান, সুতা গুলো আমদানি নিষিদ্ধ কিনা তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেলকুচির ইউএনও আফিয়া সুলতানা কেয়া সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা। এদিকে সরকারী রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সুতা উদ্ধারের পর তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি ও এনায়েতপুর থানা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।