ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত

Link Copied!

চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধায় চাঁদপুর শহরের ব্যাপ্টিষ্ট চার্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা প্রশাসক বলেন, আপনাদের খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য আজকের এই দিনটি অবশ্যই অত্যন্ত আনন্দের, হাসিখুশির। এই দিনটি আপনাদের জন্য বয়ে আনুক শান্তির ছায়া। আপনাদের সকলের মাঝে শান্তির নবদ্রুত বয়ে আনুক এই দিনটি দ্বারা। আপনারা আপনাদের যে যিশু খ্রিস্টের কথা বলেন, যাকে বিশ্বাস করেন, তাঁকে বিশ্বাস করেই আপনাদের আগামীর পথচলা হোক মঙ্গলময় ও দীর্ঘায়ু। জেলা প্রশাসক আরো বলেন,আমাদের বাংলাদেশে খ্রিস্টান ধর্ম তৃতীয় বৃহত্তম। আমরা সকলেই মিলে মিশে এই দেশে শান্তিতে থাকতে চাই। আমি মনে করি এটি আপনাদের জন্য যেমন একটি শান্তির দিন, আপনাদের বড়দিন, তাই বড়দিনে আপনাদের সকলের শান্তি কামনা করি। হিম মার্ক চৌধুরী ও স্বীকৃতি গাইন (ত্রয়ী) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। এ ছাড়াও উপস্থিত ছিলেন- চাঁদপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকতসহ চাঁদপুর জেলার সকল খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।