ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

Link Copied!

ELECTRICT-SHOCKচুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বিদ্যুতস্পৃষ্টে মনিরুল ইসলাম (৪২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার বেলা ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত মনিরুল  মেহেরপুরের মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের আবুল হোসেন মালিতার ছেলে। এসময় দামুড়হুদার  গোবিন্দহুদার আব্দুর রশিদের ছেলে নির্মাণ শ্রমিক সবুজ (২২) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একদল নির্মাণ শ্রমিক কালিয়াবকরী গ্রামের মাহাতাব উদ্দিনের বাড়ির টিনের ছাউনীর কাজ করতে যায়। এসময় মনিরুল ও সবুজ বিদ্যুৎস্পৃষ্টে আহত হন। গুরুতর অবস্থায় তাদের দামুড়হুদা উপজেলা হেল্থ কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক চাঁদ সুলতানা মনিরুলকে মৃত ঘোষণা করেন।
সবুজকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নুপুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।