ঢাকাThursday , 26 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুক্রবার মোড়েলগঞ্জ ও শরণখোলায় বিএনপির সাংগঠনিক সভা

খুলনা ব্যুরো
December 26, 2024 9:36 pm
Link Copied!

শুক্রবার ২৭ অক্টোবর সকাল ১০ ঘটিকায় বাগেরহাটের শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক সভা এবং দুপুর দুইটায় মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এ প্রসঙ্গে শরণখোলা উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েত বৃহস্পতিবার দৈনিক পাঞ্জেরীকে বলেন, সংগঠনের কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বিগত দিনে ত্যাগী, পরিশ্রমী ও পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে শরণখোলা উপজেলা বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর। শত অত্যাচার, নির্যাতন করেও বিএনপির মনোবল ভাঙ্গতে ব্যর্থ হয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক বাগেরহাট জেলা বিএনপির নেতৃত্বে গঠিত তদারকি টিম শুক্রবার শরণখােলায় সাংগঠনিক সভায় যোগদান করবেন। এতে শরণখোলা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ, প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক, সহ-সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকসহ ৫জন উক্ত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করতে পারবেন। তবে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং বহিস্কৃতরা এ সভায় আমন্ত্রিত নয়। আনোয়ার হোসেন পঞ্চায়েত আরো বলেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সম্প্রতি বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে বাগেরহাটের ৪টি নির্বাচনী আসনে সংগঠনকে শক্তিশালী করতে ৪টি তদারকি টিম গঠন করা হয়েছে। বাগেরহাট-৪ (মােড়েলগঞ্জ-শরণখোলা) আসনের তদারকি টিম প্রধানের নেতৃত্বে অন্যান্য সদস্যগণ শুক্রবারের এই সাংগঠনিক সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উক্ত তদারকি টিমের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারির যোদ্ধা এবং স্বৈরশাসক শেখ হাসিনার প্রতিহিংসার শিকার খাদেম নিয়ামুল নাসির আলাপ, সদস্য-সরদার ওহিদুল ইসলাম পল্টু, সদস্য-শেখ আঃ হালিম খোকন, সদস্য-বেগম রুনা গাজী এবং সদস্য-হাফিজুর রহমান হাফিজ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শুক্রবারের সাংগঠনিক সভা সফল করতে শরণখোলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা এখন ব্যস্ত সময় পার করছেন বলে জানা গেছে। শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম শেষে দুপুর ২ ঘটিকায় মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় টিমের নেতৃবৃন্দ যোগদান করবেন। এতে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির নির্ধারিত নেতাকর্মীরাই অংশগ্রহণ করতে পারবেন বলে সূত্র জানায়। সাংগঠনিক সভা সফল করতে মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন বলে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল জানিয়েছেন। গত রাতে বাগেরহাট-৪ আসনের দায়িত্বপ্রাপ্ত তদারকি টিম প্রধান (আহ্বায়ক) খাদেম নিয়ামুল নাসির আলাপ মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মসূচির বিষয়টি দৈনিক পাঞ্জেরীকে নিশ্চিত করেন।উল্লেখ্য, শরণখোলা উপজেলা ৪টি ইউনিয়ন ও মোড়েলগঞ্জ উপজেলা ১৬টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সমন্বয়ে গঠিত। বিশাল এই নির্বাচনী এলাকায় সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী করতে উক্ত তদারকি টিম নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে সূত্র জানায়।