উত্তরা এক্সপ্রেস ট্রেন পূনরায় চালুর দাবীতে নাটোরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেছে। বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অংশগ্রহন করেন শত শত মানুষ। মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলাচলে এ অঞ্চলের মানুষ তাদের উৎপাদিত ফসল সহজে ট্রেনে আনা নেওয়া করতেন। ফলে চলাচলে দ্রুত ও কম সময়ে ফসল বিক্রি করতে পারবেন। নাটোর ও রাজশাহীতে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এ ট্রেন যোগে চলাচল করতেন। অনেক চাকরিজীবী সহজে দ্রুত তাদের কর্মস্থলে চলাচলের সুবিধা পেয়ে আসছিল। কিন্তু ট্রেনটি অযৌক্তিক কারণে বন্ধ হয়ে যাওয়ায় সব ধরনের সুবিধাভোগকারী যাত্রীরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। উত্তরা এক্সপ্রেস ট্রেনিটি সব স্টেশনে স্টপেজ থাকায় চলাচলে একমাত্র মাধ্যম ছিল। তাই অঞ্চলের সাধারণ মানুষের কথা চিন্তা করে দ্রুত চালুর দাবী জানানন তারা। মানববন্ধনে বক্তব্যে রাখেন সাবেক সেনা সদস্য মুনছুর রহমান, নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম সমসের আলী, ছাত্র মহাইমিনুল হক, নলডাঙ্গা উন্নয়ন ফোরামের সমস্য রাজ্জাক প্রামানিক, নিরাপদ সড়ক চাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি লতিফুর রহমান, নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের নাটোর জেলা সভাপতি জিয়াউল হক জিয়াসহ সকল শ্রেণি-পেশার মানুষ।

