টেকনাফের শাহপরীর দ্বীপে অসহায়, দুস্থঃ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার ২৫ ডিসেম্বর দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল/ চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। পাশাপাশি গরীব, দুস্থঃ ও শীতার্থ মানুষের মাঝে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে জনকল্যাণমূলক সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় ২৫ ডিসেম্বর বুধবার কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপে গরীব, দুস্থঃ ও শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক। তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন উপকূলীয় এলাকা সমূহে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে।

