ঢাকাWednesday , 25 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে উৎসব মুখর নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন

Link Copied!

মুন্সীগঞ্জে উৎসব মুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে বড়দিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের নয়াপাড়ায় শিশু নিকেতন বিদ্যালয়ে ব্যাপ্টিস্ট চার্চে বিশেষ প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিনের কর্মসূচি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চে পালক জেমস রবিন সরকার, সাধারণ সম্পাদক সলেমান গোমেজ, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, এলাকার গন্যমান্য ব্যক্তি জসিম মিয়া, রনি গুপ্ত, চঞ্চল, সাইদসহ খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। অনুষ্ঠানে আসা অতিথিরা কেক কেটে বড়দিনের আনন্দে শামিল হন। মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক সলেমান গোমেজ বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বড়দিনের এই আয়োজন সকল ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্যের বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে অতিথিরা শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করেন যা আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলে। মুন্সীগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে বিশেষ প্রার্থনা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্লেখ্য খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন এই ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট এদিন বেথলেহেমে জন্মগ্রহন করেন। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে শুভ বড় দিন হিসাবে উদযাপন করে থাকেন।