ঢাকাTuesday , 24 December 2024
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শুভ বড়দিনে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি কেসিসি প্রশাসকের শুভেচ্ছা

খুলনা ব্যুরো
December 24, 2024 10:09 pm
Link Copied!

শুভ বড়দিন উপলে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো: ফিরোজ সরকার খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় কেসিসি প্রশাসক বলেন, যীশু খ্রীষ্ট সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা এবং মানবসেবায় আত্মবিসর্জনের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন তা মানব ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। তাঁর এই ত্যাগের মহিমা খ্রিষ্টান ধর্মালম্বীদের যুগে যুগে আলোর পথে অনুপ্রাণিত করছে। যীশু খ্রিষ্টের এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি আহবান জানান। শুভ বড়দিনে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।