ঢাকাSaturday , 7 March 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কে ফের ট্রাকে আগুন

Link Copied!

trackবগুড়া প্রতিনিধি : বগুড়া-রংপুর মহাসড়কে প্রকাশ্য দিনের বেলায় মাত্র দুইঘণ্টার ব্যবধানে ফের ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
দুপুর ১টার দিকে মহাস্থান বন্দরে ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে মহাস্থান বন্দরে ফিলিং স্টেশনের সামনে আরেকটি মালবাহী ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
পরে বগুড়া শহর থেকে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে পৌঁছে আগুন নেভায়। মহাসড়কে টহল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এরআগে বেলা ১১টার দিকে একই এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, মহাসড়কে বাঘোপাড়া এলাকায় সকাল ১০টায় ট্রাকচাপায় ৫ জন নিহতের পর থেকে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়ার পর আবারো এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।
একারণে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হচ্ছে না।
মহাসড়কের পাশে বিভিন্নস্থানে যানবাহন আটকা পড়ে আছে। সেই সুযোগে দুর্বৃত্তরা যানবাহন ভাঙচুর এবং আগুন দিচ্ছে।
ট্রাকে আগুন দেয়ার বিষয়টি জানাতে ফোন দিলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার সাংবাদিকদের ফোন রিসিভ করেননি।