মোংলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাতভর পৌর শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে ধাওয়া করে মাদকসহ হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ। আর মাদকসহ আটককৃতরা হলো ফয়সাল হাওলাদার, নয়ন বাড়ই, শাকিল শেখ ও পিন্টু জিৎ সরদার। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, পৌর শহর ও উপজেলা জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদকসহ ৪জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

